শিরোনাম >>
শিরোনাম >>

ফটো সাংবাদিক রেজা রুবেলকে মামলায় জড়ানোয় সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   252 বার পঠিত

ফটো সাংবাদিক রেজা রুবেলকে মামলায় জড়ানোয় সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা

সিলেট জেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য ফটো সাংবাদিক রেজা রুবেলকে মামলায় জড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন ক্লাব নেতৃবৃন্দ।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ক্লাব কার্যালয়ে এক জরুরী সভায় গত ১৩ এপ্রিল ২০২৫ তারিখে মহানগরীর মাছিমপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় সিলেটের বাইরে অবস্থান করার পরও ফটো সাংবাদিক রেজা রুবেলকে মামলায় জড়ানোর বিষয়টি অনভিপ্রেত ও দুঃখজনক বলে মন্তব্য করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি জনাব মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন।

মামলায় রেজা রুবেল’র বিরুদ্ধে ককটেল ছুড়ার অভিযোগ আনা হয়। অথচ ঘটনার আগে থেকেই তিনি বন্ধুদের সাথে কক্সবাজারে অবস্থান করছিলেন। বিষয়টি কেবল উদ্বেগেরই নয়, বরং মামলার মূলউদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে রেজা রুবেলকে মামলা থেকে অব্যহতির দাবি জানানো হয়।

Posted ১১:০৬ পিএম | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com