শিরোনাম >>
শিরোনাম >>

জাতীয় সাংবাদিক মঞ্চ সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   210 বার পঠিত

জাতীয় সাংবাদিক মঞ্চ সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

জাতীয় সাংবাদিক মঞ্চ সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে আজ ২৫ মার্চ মঙ্গলবার সিলেট নগরীর হাউজিং এস্টেট গেইটে দুইশত দুস্ত ও পথচারীদের মাঝে রান্না করা ইফতার বিতরণ করা হয়।

জাতীয় সাংবাদিক মঞ্চ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার সভাপতিত্বে ও জাতীয় সাংবাদিক মঞ্চ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শাহীন আলমের সঞ্চালনায় ইফতার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সিলেট মহানগর জামাতের নায়েবে আমির ড.নুরুল ইসলাম বাবুল কিন্তু সময় সল্পতার কারণে প্রধান অতিথি ও বিশেষ উপস্থিত হতে পারেননি তবে মুঠো ফোনে একাত্মতা প্রকাশ করেছেন। আরো উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক একে আজাদ খান, এসময় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক মঞ্চ সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি কবি ও সাংবাদিক সিদ্দিক আহমেদ, আরো উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক মঞ্চ সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছর আলী,প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক বিকাল বার্তার সিলেট ব্যুরোচীফ আবদুল আলীম রানা, জাতীয় সাংবাদিক মঞ্চ সিলেট বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ চৌধুরী মোহাম্মদ হিসান ফেরদৌস,আরো উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক মঞ্চ সিলেট বিভাগীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মকসুদ আহমদ চৌধুরী, মোস্তফা মারুফ রাজু, মোরসালিন আহমেদ হামিম,মাহফুজ,বুলবুল, প্রমুখ।

Posted ১১:৩৬ পিএম | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com