মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সুরমা বয়েজ ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   132 বার পঠিত

সুরমা বয়েজ ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) নগরীর শাহী ঈদগাহস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুরমা বয়েজ ক্লাব সমাজের উন্নয়নে অবদান রাখছে। রমজান মাসটি আমাদের মাঝে একতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে, যা আমাদের পরস্পরের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করে তোলে। এই মাহফিলের মাধ্যমে আমরা শুধু ধর্মীয় দায়িত্ব পালনই করছি না, বরং সমাজের মানুষের মধ্যে ভালোবাসা ও সংহতির বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সহ-সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিস, যুগ্ম সাধারন সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য জুনেল আহমদ, কামাল আহমদ, মাসুক আহমদ, রেজাউল করিম, আব্দুল ওদুদ সোহাগ প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:২৮ অপরাহ্ণ | সোমবার, ২৪ মার্চ ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com