শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিএস স্পোর্টিং ক্লাবের ৩য় মিনি ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন

গোয়াইনঘাট প্রতিনিধি   |   রবিবার, ০৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   474 বার পঠিত

বিএস স্পোর্টিং ক্লাবের ৩য় মিনি ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন

গোয়াইনঘাটের বিছনাকান্দিতে বিএস স্পোর্টিং ক্লাবের ৩য় মিনি ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৪ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ নভেম্বর ) বিকেলে বগাইয়া দক্ষিণ পাড়া গ্রামের মাঠে বিএস স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্লাবের সাধারন সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় ও মো. জয়নাল আবেদিনের সভাপতিত্বে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক,মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক কালবেলা পএিকার গোয়াইনঘাট প্রতিনিধি মোঃ আজিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো.শাহজাহান, সমাজ সেবক মুর্শেদ আলম,বি এস স্পোটিং ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব আশিক।

উদ্বোধনী খেলায় সেভেন ফ্লাওয়ার রেজাউল বনাম সেভেন স্টার মহরম দল অংশ গ্রহনকরে ৮ ওভারের খেলায় ১ ইউকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে সেভেন ফ্লাওয়ার শামীম দল । সেভন স্টার মহরম দলকে ২৫ রানে পরাজিত করে সেভেন ফ্লাওয়ার রেজাউল দল।

এছাড়াও উপস্থিত ছিলেন কামাল হোসেন, ওয়ারিছ আলী, সেলিম হোসেন রকি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

Posted ১০:০৪ অপরাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com