শিরোনাম >>
শিরোনাম >>

২ কোটিতে আইপিএলে খেলবেন মোস্তাফিজ

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   491 বার পঠিত

২ কোটিতে আইপিএলে খেলবেন মোস্তাফিজ

বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ভিত্তি মূল্য ২ কোটি রুপিতেই দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

মোস্তাফিজ অতীতে সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়েলস ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। কাটার মাস্টারকে এবার দলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই।

গতবার দিল্লি ক্যাপিটালসে ছিলেন মোস্তাফিজ। ২০২২ সালে তাকে নিলামে কেনার পর ২০২৩ আসরেও ধরে রেখেছিল দলটি। তবে এবার নিলামের আগে ছেড়ে দেয়।

আইপিএলে এরই মধ্যে বেশ কয়েকটি দলে খেলার অভিজ্ঞতা হয়ে গেছে মোস্তাফিজের। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ থেকে শুরু। হায়দরাবাদে দুই মৌসুম কাটানোর পর ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন ফিজ।

এরপর ২০২১ মৌসুমে খেলেছেন রাজস্থান রয়্যালসে। পরের মৌসুমে তাকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। এবার ধোনির চেন্নাই হলো টাইগার পেসারের নতুন ঠিকানা।

Posted ১০:৩০ পিএম | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com