বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা মেসি

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   259 বার পঠিত

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা মেসি

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা মেসি । ফাইল ছবি

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে পূর্ণতা পেয়েছে লিওনেল মেসির ক্যারিয়ার। তবে বিশ্বসেরা এই ফুটবলারের জন্য পুরষ্কার জেতা যেন নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে ওঠেছে। এবার যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিনে ২০২৩ সালের বর্ষসেরা অ্যাথলিট নির্বাচিত হয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে টাইমস ম্যাগাজিন কর্তৃপক্ষ।

আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেয়ার পর গত জুনে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি। মেজর লিগ সকারে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলকে ক্লাব ইতিহাসে প্রথম কোনো শিরোপা এনে দিয়েছেন ফুটবলের এ জাদুকর। তার পায়ের জাদুতে লিগ কাপ জেতে মায়ামি। তার যোগ দেয়ার সময়ই অবশ্য মেসি ম্যানিয়া শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে।

জাতীয় দল ও ক্লাবের হয়ে শিরোপা জয়ের পর গত নভেম্বরে অষ্টম ব্যালন ডি’অরও ওঠেছে মেসির হাতে। মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেতে মেসি পেছনে ফেলেছেন দুই ফুলবল তারকা ফুটবলার আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপেকে। জিতেছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কারও। ক্লাবটির হয়ে প্রথম লীগ শিরোপাও এসেছে তার হাত ধরেই।

এর আগে, ২০২২ সালে মেজর লিগ বেসবল তারকা অ্যারন জজ টাইমসের বর্ষসেরা অ্যাথলেট হয়েছিলেন।

Facebook Comments Box
বিষয় :

Posted ৫:৩১ অপরাহ্ণ | বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com