শিরোনাম >>
শিরোনাম >>

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রিয়সিন্ধু তালুকদার

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   265 বার পঠিত

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রিয়সিন্ধু তালুকদার

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত যুগ্মসচিব প্রিয়সিন্ধু তালুকদারকে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনের মাধ্যমে সাসেক ইন্টিগ্রেটেড ট্রেড ফ্যাসিলেটেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের (বিএলপিএ অংশ) প্রকল্প পরিচালক হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. আমিনুল ইসলাম।

অন্যদিকে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত যুগ্মসচিব সেবাস্টিন রেমাকে জাতীয় মানবাধিকার কমিশনের সচিব এবং জননিরাপত্তা বিভাগে সংযুক্ত যুগ্মসচিব জুবাইদা মান্নানকে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।

Posted ৮:২১ পিএম | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com