



শান্তিগঞ্জ প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৮ অগাস্ট ২০২৪ | প্রিন্ট | 138 বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে শান্তিগঞ্জ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ সহ যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকাল ৩ টায় শান্তিগঞ্জ বাজারে কাজী অফিসে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও শান্তিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা ওয়ারিছ উদ্দীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শায়খ মাওলানা ইসকন্দর আলী, মাওলানা ছালিক আহমদ, নুরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান জয়, প্রচার সম্পাদক আঙ্গুর মিয়া, সহ প্রচার সম্পাদক শামীম আহনদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজ আক্তার হোসাইন, সদস্য ফজল উদ্দীন, মাওলানা এনামুল হক সহ প্রমূখ। আলোচনা সভা শেষে দেশের শান্তি কামনা সহ সকল শহীদের জান্নাত কামনা করে মোনাজাত করেন শায়খ মাওলানা ইসকন্দর আলী।

Posted ১০:৫১ পিএম | বৃহস্পতিবার, ০৮ অগাস্ট ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


