শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

গোয়াইনঘাট প্রতিনিধি   |   শুক্রবার, ১৪ জুন ২০২৪   |   প্রিন্ট   |   155 বার পঠিত

গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ঈদ শুভেচ্ছা

ফাইল ছবি

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গোয়াইনঘাট উপজেলার সর্বস্তরের সাংবাদিক, সাংবাদিক পরিবার ও সম্মানিত নাগরিকসহ দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম. এ. মতিন ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে প্রেসক্লাবের নেতৃবৃন্দরা বলেন, পবিত্র ঈদ-উল-আযহা বয়ে আনুক সকলের জীবনে সুখ ও শান্তির বার্তা। ধনী, গরীব
সব ভেদাভেদ ভুলে গিয়ে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সাম্য ও মৈত্রির বার্তা নিয়ে কল্যাণের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ আরও বলেন, পবিত্র ঈদের দিনে বাংলার প্রতিটি গৃহে প্রবাহিত হোক মহান রাব্বুল আল আমিনের অফুরন্ত রহমত বরকতের অমীয় ধারা। আমাদের কর্মময় জীবনে প্রতিনিয়ত আমরা এই চিন্তা ও চেতনা লালন করবো। এটাই সকলের কাছে প্রত্যাশা।

Posted ১০:৪২ পিএম | শুক্রবার, ১৪ জুন ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com