শিরোনাম >>
শিরোনাম >>
উপজেলা পরিষদ নির্বাচন

আমতলীতে ভোট কাল

আমতলী (বরগুনা) প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৪ জুন ২০২৪   |   প্রিন্ট   |   134 বার পঠিত

আমতলীতে ভোট কাল

ফাইল ছবি

আমতলীতে বুধবার (৫ জুন) ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২জন। উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১লক্ষ ৭২ হাজার ৩শ’ ৩৭জন। এর মধ্যে নারী ভোটার ৮৬ হাজার ৯২জন। পুরুষ ভোটার ৮৬ হাজার ২শ’ ৪৩জন। মঙ্গলবার বিকেলে সকল কেন্দ্রে ব্যালটসহ ভোট গ্রহনের সকল সরঞ্জামাদী পৌছে দেওয়া হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম জানান, শান্তিপূর্ন উপায়ে ভোট গ্রহন অনুষ্ঠানের জন্য ১০ জন ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন বিজিবি, র‌্যাবের ২টি টহল টিম ও ৪০০ জন পুলিশ মোতায়েন থাকবে।

 

Posted ১০:১৮ পিএম | মঙ্গলবার, ০৪ জুন ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com