



গোয়াইনঘাট প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 303 বার পঠিত

গোয়াইনঘাটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা হলরুমে শহীদ বুদ্বিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, সহকারী কমিশনার (ভুমি) তানভীর হোসেন, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, শিক্ষা কর্মকর্তা প্রত্যুল চন্দ্র সরকার, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, সাংবাদিক এম এ মতিন প্রমুখ।

Posted ২:১০ পিএম | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
ajkersangbad24.com | Fayzul Ahmed


