শিরোনাম >>
শিরোনাম >>

উইমেন্স মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. শাহানা ফেরদৌস

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৫ মে ২০২৪   |   প্রিন্ট   |   282 বার পঠিত

উইমেন্স মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. শাহানা ফেরদৌস

অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ৬ষ্ঠ অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট গাইনি ও অবস বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী। তিনি সিলেটের প্রথম এবং বাংলাদেশের ৪র্থ নারী অধ্যক্ষ হিসেবে কোনো মেডিকেল কলেজে নিয়োগ পেলেন।

সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করা ডা. শাহানা ১৯৮৬ সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে কর্মজীবন শুরু করেন। ২০০৭ সালে সহকারী অধ্যাপক হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে অবসর নিয়ে একই বছর সিলেট উইমেন্স মেডিকেল কলেজের গাইনি অ্যান্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। একই মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় অধ্যাপক, উপাধ্যক্ষ এবং সর্বশেষ গত ৩০ এপ্রিল অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন।

ডা. শাহানা তাঁর এই দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Posted ৭:২৯ পিএম | রবিবার, ০৫ মে ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com