শিরোনাম >>
শিরোনাম >>

বিয়ে করলেন ক্রিকেটার ইয়াসির রাব্বি

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   236 বার পঠিত

বিয়ে করলেন ক্রিকেটার ইয়াসির রাব্বি

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বাংলাদেশ ক্রিকেট দলের পরিচিত নাম ইয়াসির রাব্বি।

বুধবার (১০ জানুয়ারি) চট্টগ্রামে বিয়ের পিঁড়িতে বসেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। পাত্রীর নাম রিভা আনজুম।

ইয়াসিরের ঘনিষ্ঠ বন্ধুরা জানান, চট্টগ্রামের স্থানীয় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক্সিকিউটিভ পদে কর্মরত আছেন পাত্রী রিভা আনজুম।

ইয়াসির রাব্বি জাতীয় দলের হয়ে দেশের জার্সিতে এখন পর্যন্ত ৬ টেস্ট, ৯ ওয়ানডে এবং ১১ টি-টোয়েন্টি খেলেছেন ইয়াসির রাব্বি। টেস্টে ১ ফিফটির সুবাদে রান করেছেন ২০৫। ওয়ানডেতে তার রান ১০২ আর টি-টোয়েন্টিতে পেয়েছেন ১২৮ রান।

এর আগে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবর প্রকাশ করেন জাতীয় দলের পেসার সৈয়দ খালেদ আহমেদ।

Posted ১১:৪৮ পিএম | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com