শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

লন্ডনে শামীম কোরেশীর সাথে সৈয়দপুরবাসীর মতবিনিময়

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি   |   শনিবার, ০১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   24 বার পঠিত

লন্ডনে শামীম কোরেশীর সাথে সৈয়দপুরবাসীর মতবিনিময়

লন্ডন সফররত ব্যাংক কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষাবিদ শামীম কোরেশীর সম্মানে লন্ডনে বসবাসরত সৈয়দপুরবাসীর উদ্যোগে গেল ২৮ জুলাই সন্ধ্যায় পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে মতবিনিময় ও নৈশভোজের আয়োজন করা হয়। জনতা ব্যাংকের সাবেক জেনারেল ম্যানাজার, জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ শামীম আহমদ কোরেশির যুক্তরাজ্য সফর উপলক্ষ্যে লন্ডনে বসবাসরত সৈয়দপুর গ্রামবাসী এই আয়োজন করেন। সংবাদ প্রকাশনা

মুহাম্মদ মুজাক্কির হোসেন (আবদুল হক) এর  সভাপতিত্বে, বিশিষ্ট কমিউনিটি সংগঠক  মল্লিক শাকুর ওয়াদুদে’র পরিচালনায় মুহাম্মদ তারিফ আহমদ ও কামরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওত করেন মাওলানা সৈয়দ ফারুক আহমেদ চৌধুরী।

শামীম আহমেদ কোরেশীর লন্ডন আগমনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সিলেট সরকারি এমসি কলেজের  সৈয়দপুরের সাবেক কৃতি শিক্ষার্ধীদের এই মিলনমেলায় কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন লন্ডনে বসবাসরত ষৈয়দপুর গ্রামের সাবেক শিক্ষার্থীরা। মিলনমেলায় বক্তব্য রাখেন  জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা, সৈয়দ শাহীন, কাউন্সিলার কামাল কোরেশী, সাবেক ছাত্রনেতা  সৈয়দ সাজিদুর রহমান ফারুক,   সৈয়দ মুহাদ্দিস আহমেদ,  সৈয়দ আবুল কাশেম, মল্লিক শাকুর ওয়াদুদ, মুজাককির হোসেন (আব্দুল হক), কবি মাশুক ইবনে আনিস, কমিউটি নেতা মুহাম্মদ তারিফ আহমদ, ছাড়াকার দিলু নাসের, সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক জিএস  সৈয়দা রেখা ফারুক,  সৈয়দ ফারুক হোসেন চৌধুরী, শাহ আলম কোরেশী, এমদাদ আলী, সৈয়দ সুমন, সৈয়দ জিয়াউল ইসলাম, কামরুল ইসলাম, রফিকুল হাসান হিরণ প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন সৈয়দা ফরিদা ইয়াসমিন শিপা, উবায়দা সুলতানা শাহীন, নাজমুন নাহার ওয়াদুদ নাজু, সৈয়দা শোভা কাশেম।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাংকার  শিক্ষাবিদ শামীম আহমেদ কোরেশী বলেন, আজকের এই আয়োজন আমার জীবনে এক স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। আমি সংক্ষিপ্ত সফরে এসে এই ব্যস্ততম নগরীর আমার আত্মীয়—স্বজন ও সিনিয়র জুনিয়রসহ গ্রামবাসী সকলের আন্তরিকতায় আমি অভিভূত। তিনি বলেন, আপনারা আজ যুক্তরাজ্যে বসবাস করলেও আপনারাই আমাদের গ্রাম তথা আমাদের এলাকার নতুন প্রজন্মের আইডল। কারণ আপনাদের মাধ্যমেই আমাদের সমাজ শিক্ষাদীক্ষায় সর্বক্ষেত্রে আজ উন্নতি সাধন করছে।

Facebook Comments Box

Posted ৬:২৩ অপরাহ্ণ | শনিবার, ০১ আগস্ট ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com