



আমতলী (বরগুনা) প্রতিনিধি | সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 74 বার পঠিত

দ্বিতীয় দিন সোমবারও আমতলী উপজেলার ১৫২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এতে বিপাকে পরছে বিদ্যালয়ের ২৪ হাজার শিক্ষার্থীরা। তারা বিদ্যালয় এসে ফিরে যাচ্ছে। দ্রæত তাদের দাবী মেনে নিয়ে শিক্ষকদের শ্রেনী কক্ষে ফিরিয়ে নেয়ার দাবী অভিভাবক ও শিক্ষার্থীদের।
জানা গেছে, দশম গ্রেডসহ তিনদফা দাবীতে গত শনিবার থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসুচী পালন করছেন। ওইদিন বিকেলে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ নির্যাতন চালায়। এতে ফুসে উঠে শিক্ষক সমাজ। তিনদফা দাবী বাস্তবায়ন ও পুলিশের শাস্তি দাবীতে ওই দিনই কর্মবিরতির ঘোষনা দেয় শিক্ষক নেতারা। গত রবিবার থেকে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। বিদ্যালয় খোলা থাকলেও শিক্ষকরা পাঠদান থেকে বিরত রয়েছেন। দ্বিতীয় দিন সোমবারও কোন বিদ্যালয়ে পাঠদান হয়নি। শিক্ষকরা বিদ্যালয় এসে কর্মবিরতি পালন করছেন। এতে বিপাকে পরেছে উপজেলার ১৫২ টি বিদ্যালয়ের ২৪ হাজার শিক্ষার্থী। তারা বিদ্যালয় এসে ফিরে যাচ্ছে। আবার কেউ বিদ্যালয়ে দুষ্টমি করছে। ফলে অভিভাবরা সন্তানদের লেখাপড়া নিয়ে দুশ্চিতায় পরেছেন।
চুনাখালী বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তানভির, জিনিয়া ও আব্দুল্লাহ জানান, বিদ্যালয়ে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তাই তারা ক্লাস নিচ্ছেন না। ক্লাস না নেয়ায় আমরা বাড়ী ফিরে যাচ্ছি।
অভিভাবক নুর জামাল ও মিরাজ বলেন, বছরের শেষ মুহুর্তে ক্লাস না হওয়ায় লেখাপড়ায় বিঘœ ঘটছে। এতে সন্তানদের লেখাপড়া নিয়ে আমরা দুশ্চিতায় আছি। দ্রæত সরকারকে শিক্ষকদের যৌক্তিক দাবী মেনে নেয়া দাবী জানান তারা।
চুনাখালী বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, চাকুরীর বয়স ২৫ বছর। এখনও সহকারী শিক্ষক পদে ১৩ তম গ্রেডে কর্মরত আছি। উচ্চতর গ্রেড ও পদোন্নতি বন্ধ রয়েছে। দ্রæত সময়ের মধ্যে সরকার দাবী মেনে নিলেই আমরা শ্রেনী কার্যক্রম ফিরে যাব।
আমতলী একে হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বরগুনা জেলা শাখার সভাপতি একেএম জিল্লুর রহমান বলেন, শিক্ষকরাতো শ্রেনী কার্যক্রমে ফিরে যেতে যায় কিন্তু সরকারতো দাবী মানছেন না। সরকার দাবী মেনে প্রজ্ঞাপন দিলেই শিক্ষকরা শ্রেনী কার্যক্রমে ফিরে যাবেন।

Posted ৬:৪৩ অপরাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


