মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ: বিএসপিইউএ’র গভীর উদ্বেগ প্রকাশ

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   47 বার পঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ: বিএসপিইউএ’র গভীর উদ্বেগ প্রকাশ

প্রতীকী ছবি

​আশুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সম্প্রতি সংঘর্ষের ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছে এবং সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ​বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাসে এটি নিঃসন্দেহে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন “বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাকাডেমিকস (বিএসপিইউএ)” উক্ত ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছে।

এই ঘটনার সুষ্ঠু তদন্তে কমিটি গঠন করায় বিএসপিইউএ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-কে ধন্যবাদ জানাচ্ছে। বিএসপিইউএ আশা করে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে, দোষীরা চিহ্নিত হবে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

​বিএসপিইউএ আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছে এবং বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। অধিকন্তু, ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয় এবং আহত সকল শিক্ষার্থীদের ক্ষতিপূরণ প্রদান, তাদের সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং অপূরণীয় ক্ষয়ক্ষতির জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দুঃখ প্রকাশসহ যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।‌

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদেরকে ধৈর্যের সাথে গঠনমূলক ভূমিকা পালনের অনুরোধ জানাচ্ছে।

Facebook Comments Box

Posted ৮:১৫ অপরাহ্ণ | শনিবার, ০১ নভেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com