বুধবার ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং ইউনিভার্সিটি টেকনোলজি মারা (UiTM), মালয়েশিয়ার মধ্যে একাডেমিক সহযোগিতার জন্য EOI স্বাক্ষর অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   123 বার পঠিত

ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং ইউনিভার্সিটি টেকনোলজি মারা (UiTM), মালয়েশিয়ার মধ্যে একাডেমিক সহযোগিতার জন্য EOI স্বাক্ষর অনুষ্ঠিত

সোমবার (২২ সেপ্টেম্বর) ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে ইস্টার্ন ইউনিভার্সিটি (EU) ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারা (UiTM)-এর অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউট (ARI)-এর মধ্যে একটি এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (EOI) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান EOI’তে স্বাক্ষর করেন। অপরদিকে UiTM এর পক্ষে ARI-এর পরিচালক প্রফেসর ড. জুরাইদাহ মোহাম্মদ সানুসি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার, ব্যবসায় শিক্ষা বিভাগের চেয়ারপার্সন, শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে UiTM-এর পক্ষ থেকে ড. মুহাম্মদ নাজমুল হক, ড. মোহাম্মদ তৌফিক বিন মোহাম্মদ সুফিয়ান এবং মিসেস লিলি মারদিয়াহ আদম মুদিন অংশগ্রহণ করেন।

এই স্বাক্ষরের মাধ্যমে ভবিষ্যতে যৌথ গবেষণা প্রকল্প, শিক্ষক ও শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় ।

Facebook Comments Box

Posted ৬:৫২ অপরাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com