শিরোনাম >>
শিরোনাম >>

গাজায় আরও ৯ ইসরাইলি সেনা নিহত

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   239 বার পঠিত

গাজায় আরও ৯ ইসরাইলি সেনা নিহত

ফাইল ছবি

হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরাইলি সেনাবাহিনীর আরও ৯ সেনা নিহত হয়েছেন। রবিবার (২৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। খবর রয়টার্সের

গত ২০ অক্টোবর ইসরাইলি বাহিনী গাজায় স্থল অভিযান শুরু করার পর যুদ্ধক্ষেত্রে নতুন এই নয়জনকে নিয়ে দেশটির নিহত সেনার সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫। তবে এ লড়াইয়ে হামাসের কতজন যোদ্ধা নিহত হয়েছেন, সেই তথ্য এখনো জানা যায়নি।

গত ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় হামাস। ওই দিনই গাজা উপত্যকায় পাল্টা নির্বিচার বোমা হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। পরে গাজায় স্থল অভিযান শুরু করে তারা। হামাসকে নির্মূলের নামে আকাশ ও নৌপথে হামলার পাশাপাশি স্থল অভিযান পরিচালনা করছে ইসরাইল।

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে প্রায় ৮ হাজারই শিশু।

গাজার চিকিৎসকেরা বলেছেন, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা মরদেহ এবং হাসপাতালে যেসব মরদেহ পৌঁছায়নি, সেগুলো হিসেবের আওতায় আসেনি।

Posted ৯:১৮ পিএম | রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com