শিরোনাম >>
শিরোনাম >>

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আর নেই

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   155 বার পঠিত

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আর নেই

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসূখা (আটপাড়া) গ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ মাস্টার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে-মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রাম জলসূখায় শুক্রবার বাদ মাগরিব দাফন সম্পন্ন করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ মাস্টারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Posted ১০:৫৪ পিএম | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com