শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জে যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের মতবিনিময়

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   বুধবার, ২১ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   156 বার পঠিত

শান্তিগঞ্জে যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের মতবিনিময়

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জে শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের কাউন্সিল ও কর্মী সম্মেলনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগস্ট) বাদ আসর উপজেলার শান্তিগঞ্জ বাজারে, উপজেলা যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের কাউন্সিল বাস্তবায়ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা যুবনেতা সালিক আহমদ’র সভাপতিত্বে, আবদুর রহমান জামী’র পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় জমিয়তের মিডিয়া সমন্নয়ক সৈয়দ তালহা আলম।

সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জমিয়তের যুব বিষয়ক সম্পাদক এম শাহীনুর রহমান শাহীন, জেলা যুব জমিয়তের আহবায়ক মাওলানা এরশাদ খান আল হাবিব, যুবনেতা ওয়েস আহমদ, মাওলানা শাহ আলম, ছাত্র জমিয়ত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আহমেদ মারজান প্রমূখ।

 

 

সভায় সর্বসম্মতিক্রমে আগামী (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের কাউন্সিল ও কর্মী সম্মেলনের তারিখ নির্ধারণ, কাউন্সিল সফলের লক্ষ্যে সালিক আহমদকে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান জামী, মিয়া হাসান তালুকদারকে যুগ্ম আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

বাস্তাবায়ন কমিটির সদস্যরা হলেন, মাও. শাহ আলম ,সাদিকুর রহমান , শরীফ আলী, আফাজ উদ্দিন,শহিদুল ইসলাম ,হাফিজুর রহমান, আরিফ বিল্লাহ আনসার, রফিক আহমদ , নাহিদ আহমদ, গোলাম কিবরিয়া, মাসুম আহমদ।

Posted ১০:৩৪ পিএম | বুধবার, ২১ অগাস্ট ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com