



শান্তিগঞ্জ প্রতিনিধি | শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ | প্রিন্ট | 183 বার পঠিত

ছবি : সংগৃহীত
সুনামগঞ্জে শান্তিগঞ্জের উজানীগাঁও বাস্টেন্ডে বএনপির আঞ্চলিক অফিস উদ্বোধন শেষে কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদের স্মরণে আত্মার শান্তি কামনা ও যারা আহত রয়েছেন তাদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকাল ৫ টায় উপজেলার উজানীগাঁও বাস্টেন্ডে বিএনপির উদ্যোগে বিএনপি নেতা খুশিদ মিয়ার সভাপতিত্বে, বিএনপি নেতা জহির উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ইলিয়াছ মিয়া, সাধারণ সম্পাদক আমীনুর রশিদ আমীন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়াউর,ইউপি সদস্য লিটন মিয়া। দোয়া মাহফিল ও অফিস উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, পশ্চিম পাগলা বিএনপির সভাপতি শাহীন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাবুল মিয়া, উপজেলা যুবদলের সদস্য সৈয়দ আলম, লিটন মিয়া, আমির হোসেন, উপজেলা ওলামাদলের সভাপতি সজিব আহমদ, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সহ প্রমূখ।


Posted ৯:২৯ পিএম | শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


