শিরোনাম >>
শিরোনাম >>

শেখ হাসিনার ফাঁসির দাবিতে কালিয়াকৈরে যুবদলের বিক্ষোভ মিছিল

গাজীপুর প্রতিনিধি   |   বুধবার, ১৪ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   154 বার পঠিত

শেখ হাসিনার ফাঁসির দাবিতে কালিয়াকৈরে যুবদলের বিক্ষোভ মিছিল

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনার ফঁসির দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী যুবদলের কালিয়াকৈর উপজেলা শাখা ও পৌর শাখার যৌথ উদ্যোগে স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল কালিয়াকৈর বাজার, বাস স্ট্যান্ড চত্বর, বাইপাস রোড ও সাহেব বাজার এলাকা ও প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো.হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মো.তপন খাঁন, সদস্য সচিব মো.শাহীন হোসেন, পৌর যুবদলের আহবায়ক মো.জয়নাল আবেদীন প্রমুখ। উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইশরাক আহমদ সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.মুরাদ বকসী,সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো.শহিদুল ইসলাম সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

Posted ১০:২০ পিএম | বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com