শিরোনাম >>
শিরোনাম >>

বালাগঞ্জ উপজেলার সোনাপুর-রুপাপুর শাহী ঈদগাহ কমিটি গঠন

ওসমানীনগর প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   157 বার পঠিত

বালাগঞ্জ উপজেলার সোনাপুর-রুপাপুর শাহী ঈদগাহ কমিটি গঠন

সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের সোনাপুর রুপাপুর শাহী ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল করিম, সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী হাজী মোতাহির আলী (সুহেল) ও মামুন আব্দুল গাইয়ুম (আব্দুল্লাহ)-কে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতরের দিন সকালে ঈদগাহ মাঠে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সমাজের সকল পর্যায়ের লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত জামাতে জনসম্মুখে এ কমিটি প্রকাশ করা হয়েছে। এর আগে বিস্তারিত আলোচনা শেষে প্রস্তাব ও সমর্থনের মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে পাঁচ বছর মেয়াদি (২০২৪-২০২৮) সেশন এ কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটিতে অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি ১. হাজী ফারুক আহমদ তালুকদার ২. হাজী মানিক মিয়া ৩. মাওলানা মুজ্জাম্মিল আলী। সহ-সাধারণ সম্পাদক মো. খলকু মিয়া, সদস্য মাওলানা কাজী হিফজুর রহমান, আব্দুল কাইয়ুম দুলাল. ছালেখ মেম্বার, ক্বারী মো. আব্দুছ ছত্তার, আব্দুর রশিদ, মাওলানা জুনায়েদ আহমদ তালুকদার, খসরু মিয়া ও শাহ আব্দুল হক নির্বাচিত হন।

Posted ৮:৪৬ পিএম | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com