শিরোনাম >>
শিরোনাম >>

প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাউল বিতরণ করলেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

বিশ্বনাথ প্রতিনিধি   |   রবিবার, ০৭ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   185 বার পঠিত

প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাউল বিতরণ করলেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথ দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার হিসাবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) সকালে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ও লামাকাজী পৃথকভাবে দুটি ইউনিয়ন পরিষদে প্রায় দুই হাজার দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।

 

 

এসময় তিনি বলেন, ‘আপনারা যে সহায়তা পাচ্ছেন সেটা শেখ হাসিনার উপহার। আপনারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন আপনারা ততদিন সহযোগিতা পেয়ে যাবেন। শেখ হাসিনা কোনো ব্যক্তিকে না খাইয়ে রাখবেন না। ভিজিডি-ভিজিএফসহ দেশে হতদরিদ্র পরিবারদের যত সহযোগিতা প্রধানমন্ত্রী করছেন, অন্য কোনো রাষ্ট্রপ্রধান কোনোদিনও করেননি। তাই আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা আপনাদের অনেক ভালোবাসেন।’

পৃথক দুটি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, খাজাঞ্চি ইউনিয়নে চেয়ারম্যান আরশ আলী গণির ও লামাকাজী ইউনিয়নে চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।

এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম ফিরোজ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, সদস্য কবির আহমদ কুব্বার, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল নুর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক আরবিন্দু পাল, প্যানেল চেয়ারম্যান এনামুল হক, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরসল আহমদ, শ্রমিকলীগ নেতা সিরাজুল ইসলাম।

Posted ১১:২৭ পিএম | রবিবার, ০৭ এপ্রিল ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com