শিরোনাম >>
শিরোনাম >>

জগন্নাথপুরে কৃষি উপকরণ ভূট্টা মাড়াই মেশিন বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি   |   শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   174 বার পঠিত

জগন্নাথপুরে কৃষি উপকরণ ভূট্টা মাড়াই মেশিন বিতরণ

‘কৃষি ই সমৃদ্ধি,” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কৃষি উপকরণ হিসেবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উপজেলা কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্ৰুপ কে বিনা মূল্যে ১৯ টি ভূট্টা মাড়াই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ শীল, প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, জগন্নাথপুর উপজেলায় ভূট্টা চাষের আবাদ বৃদ্ধিতে ভূট্টা মাড়াই যন্ত্র বিতরন সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন।

 

Posted ১২:১১ এএম | শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com