রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জে মাদ্রাসার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল

সুনামগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   27 বার পঠিত

শান্তিগঞ্জে মাদ্রাসার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল

শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের রওজাতুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সাবেক সভাপতি মরহুম সিরাজুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় ইউনিয়নের হরিনগর গ্রামের মাদ্রাসার সভাকক্ষে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আজির উদ্দিন। গণমাধ্যমকর্মী আবদুর রহমান জামী অনুষ্ঠানটি সঞ্চালনায়
আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার আতাউর রহমান, দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য রওশন খান সাগর, সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান, পরিচালনা কমিটির সদস্য মো. সিতু মিয়া, মাওলানা আবদুল মোমিন, ইয়াকুব শাহরিয়ার, মিছবাহ উদ্দীন, আতাউর রহমান, মো. বকুল মিয়া, আনোয়ার রূপ, আবু বকর হাসান, আবুল হাসনাত ও মাওলানা জাকারিয়া মাহবুব।

এ ছাড়া মরহুম সিরাজুল ইসলামের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তাঁর বড় ছেলে মো. তফিকুল ইসলাম। বক্তারা মরহুমের কর্মময় জীবন ও মাদ্রাসার উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

মাহফিলে আগত অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করেন গ্রিসপ্রবাসী শেখ আবদুল আউয়াল।

এ সময় এলাকার স্থানীয় মুরব্বি, যুবসমাজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে মরহুম সিরাজুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আজির উদ্দিন।

Facebook Comments Box

Posted ৭:১৬ অপরাহ্ণ | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com