



দিনাজপুর প্রতিনিধি | সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 35 বার পঠিত

দিনাজপুরের কাহারোল উপজেলার রাসায়নিক সার কীটনাশক বীজ এবং খুচরা সার বিক্রেতা ডিলার কল্যাণ সমিতির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় কাহারোল কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম। কাহারোল উপজেলা সার ডিলার সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদী সরকারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদ সদস্য ও কাহারোলল উপজেলা নির্বাহী অফিসার ও কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা বরাবরে কাহারোল সার ব্যবসায়ীদের পক্ষ হতে তাদের বিভিন্ন দাবি দাব নিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সংসদ সদস্য, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার ও কাহারোল উপজেলা কৃষি অফিসার বরাবরে সার ব্যবসায়ীরা তাদের বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
সার ব্যবসায়ী এবং কৃষকদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশ এবং পরামর্শ মূলক বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা বাদশা। দিনাজপুর জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলি।
কাহারোল উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সাদিকুল ইসলাম সাদেক। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ অলিউর ইসলাম, উপজেলা জামায়াতের আমির মোঃ তরিকুল ইসলাম। কাহারোল উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও যুবদলের যুগ্ন আহবায়ক জুয়েল রানাবক্তব্য রাখেন। সভায় বিভিন্ন স্তরের বিএনপি’র নেতৃবৃন্দ ও রাসায়নিক সার কীটনাশক বীজ ব্যবসায়ী সমিতির ৬ টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক কৃষক এ সময় উপস্থিত ছিলেন।


Posted ৭:৫৫ অপরাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


