বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে অসহায় ও দুস্থদের মাঝে সেলাই মেশিন ও চেক বিতরণ

গাজীপুর প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   |   প্রিন্ট   |   31 বার পঠিত

কালিয়াকৈরে অসহায় ও দুস্থদের মাঝে সেলাই মেশিন ও চেক বিতরণ

গাজীপুরের কালিয়াকৈরে ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে দুস্হ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও নগদ চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে সেলাই মেশিন ও চেক বিতরণ  অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন,সহকারী কমিশনার (ভূমি ) মোঃ ফাহিম শাহরিয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিয়াকৈর পৌর নির্বাহী  জাহিদুল আলম তালুকদার।

উপজেলার মোট ৮৪ জন দুস্হ মহিলাদের মাঝে প্রাথমিক পর্যায়ে ১০ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন পাওয়া ১০ জনের মধ্যে রয়েছে :লিপি বেগম, পিংকি আক্তার, জেসমিন বেগম, ফাহিমা বেগম, রওশন আরা, শায়লা রহমান, হাসনা আক্তার, মিলি আক্তার, শারমিন আক্তার ও পারভিন আক্তার।
অপরদিকে উপজেলার ২০২৫-২৬ অর্থবছরে গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে মোট ৩৭ জনকে ১ লক্ষ ৮৩ হাজার ৫ শত টাকার নগদ চেক বিতরণ করেন।

Facebook Comments Box

Posted ৭:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com