শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কাহারোলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বিক্ষোভ 

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   185 বার পঠিত

কাহারোলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বিক্ষোভ 

দিনাজপুরের কাহারোলে এমপিওভূক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  হয়েছে।

বাংলাদেশ শিক্ষক সমিতি কাহারোল উপজেলা শাখার আয়োজনে এমপিওভূক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের ২০% বাড়ী ভাড়া,১৫০০ টাকা মেডিক্যাল ভাতা, ৭৫% উৎসব ভাতা আদায়ের দাবিতে ও ঢাকায় আন্দেলন রত শিক্ষকদের লাঞ্চিত করার প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা স্মৃতি সৌধ প্রাঙ্গন হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কাহারোল উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে এসে শেষ হয়।

মিছিল শেষে বাংলাদেশ শিক্ষক সমিতি কাহারোল উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউট রংপুর অঞ্চলের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আবু সাইদ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলী, সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।

Facebook Comments Box

Posted ৭:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com