রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২৬ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   173 বার পঠিত

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

আজ ২৬ জুলাই ২০২৫, শনিবার, ইস্টার্ন ইউনিভার্সিটি প্রাঙ্গণে সামার ২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব নিয়াজ রহিম, গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক, রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেড। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জনাব মো. মনিরুজ্জামান মোল্লা, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্টার্ন ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইঞ্জি. খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্টার্ন ইউনিভার্সিটি। অনুষ্ঠান শুরু হয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে। এতে আরো বক্তব্য রাখেন: প্রফেসর মো. শামসুল হুদা, ট্রেজারার; প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, ডিন, ব্যবসায় প্রশাসন অনুষদ; প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান, ডিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ; প্রফেসর ড. ফিরোজ আহমেদ, উপদেষ্টা, জীবন বিজ্ঞান অনুষদ; জনাব এ.বি.এম. ইমদাদুল হক খান, ডিন, আইন অনুষদ; মো. রফিউসসান, চেয়ারপারসন, ইংরেজি বিভাগ।

বক্তাগণ বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদেরকে জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠনের উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষার্থীদেরকে অবশ্যই যুগের চাহিদা মেটাতে সৎ ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরকে তাদের পিতা-মাতার মুখে হাসি ফুটাতে হবে। একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে নিজেদের প্রস্তুত করতে হবে।

নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, সুযোগ-সুবিধা এবং ক্যাম্পাস জীবনের গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরা হয়, যা তাদের একাডেমিক যাত্রার সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন ড. আবু বিন ইহসান, চেয়ারপারসন, ফার্মেসি বিভাগ এবং নবীনবরণ অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক। তিনি অতিথিবৃন্দ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় কালচার ক্লাবের পরিচালনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও প্রতিভার অনন্য প্রকাশ ঘটায়। এটি ছিল সামার ২০২৫ শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে এক আনন্দমুখর ও অনুপ্রেরণাদায়ক দিন। অনুষ্ঠানে নবাগত ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীদের অনেক অভিভাবক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:২০ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুলাই ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com