



অনলাইন ডেস্ক | সোমবার, ০৭ জুলাই ২০২৫ | প্রিন্ট | 256 বার পঠিত

সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই পিডিবি বয়েজের আয়োজনে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের নিয়ে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে সাবেক ও বর্তমান প্রায় ৬০ জন্য খেলোয়াড় অংশগ্রহন করে। চারটি দলের মাধ্যমে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিটি দলে ১২ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করে। দীর্ঘ ৭ বছর পর এই টুর্নামেন্ট কে ঘিরে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মধ্যে এক মিলন মেলায় পরিণত হয়। গত শুক্রবার সন্ধায় নগরীর বালুচরস্থ ফুটসাল কিংস ইন্ডোর মাঠে হোয়াইট ডায়মন্ড, গ্রীন সিটি, অরেঞ্জ সকার ও ব্লু স্কাই দলগুলো সন্ধা ৬টা থেকে রাত ১০ টাক পর্যন্ত এই টুর্নামেন্ট অংশগ্রহন করে।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক খেলোয়াড় মোঃ বাবুল মিয়া, শফিকুল ইসলাম বাচ্চু,আব্দুল খালেক খোকন, বিমল কর, সিদ্দিক আহমদ, শ্যামল মালাকার, আব্দুর রহমান মাছুম।
টুর্নামেন্টে অংশগ্রহকারী খেলোয়াড়রা হলেন রওশন আলী, আব্দুল বাতেন মুন্না, মোঃ জামাল উদ্দিন, হাসান আহমদ মাহিন, সাধন কুমার পাল, সুকমল চন্দ্র মালাকার, জুবেল আহমদ, আব্দুর রহমান, রেজওয়ান আহমদ, সোহেল ইসলাম, হাসান আহমদ শামীম, রুবেল আহমদ, মোঃ আব্দুর রহিম, আফছার খান, বশির আহমদ মিটু, শাহ আলম, মোঃ আরিফ আহমদ, মোঃ ইউসুফ আলী, রাসেল আহমদ, রায়হান উদ্দিন রাকু, ফরিদ আহমদ, কামাল মিয়া, সাইদুল ইসলাম, শফিকুল ইসলাম রাজিব, তামিম আহমদ, রাশেদ আহমদ, ইবরাহিম হোসেন, আশফাক আহমদ, সুমন আহমদ, শরিফুল ইসলাম, রুমন আহমদ, রনি আহমদ, রতন খান, জীবন আহমদ, আনোয়ার হোসেন, রায়হান উদ্দিন, আব্দুল ওয়াদুদ সোহাগ, আবু সুফিয়ান, মোঃ সাইফুল ইসলাম, শুভ মালাকার, ফারুক আহমদ, আসিফুল ইসলাম আবিদ, সাকিব রহমান সাব্বির, ধ্রুব মালাকার, হাব্বান, মিজান, জিয়াম, তাহফি, মাহিদ, মারুফ আহমদ, আপন, মুনতাসির রহমান আয়ান, আয়াজ বিন আরীফ, মাহিদ আহমদ, রাইয়ান, রিহান, প্রকাশ কুমার পাল, রাফি, ফাহিম প্রমুখ। খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Posted ৭:৫০ অপরাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


