সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন আনছার উদ্দিন

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   230 বার পঠিত

সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন আনছার উদ্দিন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) সিন্ডিকেটে নতুন সদস্য মনোনীত হয়েছেন কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আনছার উদ্দিন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রেরিত এক চিঠির মাধ্যমে আগামী ২ বছরের জন্য আনছার উদ্দিনকে সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনিত করা হয়।

এদিকে সুবিপ্রবির উপাচার্য্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন প্রেরিত এক আমন্ত্রনপত্রের মাধ্যমে সুবিপ্রবির ষষ্ঠ জরুরী সভায় যোগ দেন সুবিপ্রবি’র নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন। বৃহস্পতিবাব দুপুর ২ টায় সুবিপ্রবির কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সুবিপ্রবির উপাচার্য্য ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনসহ উপস্থিত অন্যান্য সদস্যরা আনছার উদ্দিনকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

এবিষয়ে আনছার উদ্দিন বলেন, ‘বুধবার (২৫ জুন) বিকালে আমি বিষয়টি জানতে পারি। চিঠি পেয়ে আজ (বৃহস্পতিবার) সুবিপ্রবির ৬ষ্ঠ সিন্ডিকেট সভায় অংশ নিয়েছি। হাওরের জনপদ সুনামগঞ্জের একমাত্র ও নতুন এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করে যেতে চাই। আমি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।

Facebook Comments Box

Posted ১০:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com