সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভা

বালাগঞ্জ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   208 বার পঠিত

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটের জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রদল ও জাতীয়তাবাদী মিড-লেভেল চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকালে মেডিকেল সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইহরাজ রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক রায়হান শাহরিয়ার পাটোয়ারীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা ড্যাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা ড্যাবের সহ-সভাপতি ডা. সালেহ আহমেদ তাহলীল।

সভায় বক্তৃতা করেন সিলেট জেলা ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. আহমেদ নাফি, ট্রেজারার ডা. নুরুল হাসান সিদ্দিকী (শিপলু), অর্থ্রোপেডিকস বিশেষজ্ঞ এসোসিয়েট প্রফেসর ডা. আব্দুল গাফফার খান (আদিল), জেলা ড্যাবের ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ডা. নিজাম আহমেদ চৌধুরী, সদস্য ডা. সোলায়মান আহমেদ, অফিস সম্পাদক ডা. রুসলান ইসলাম, প্রচার সম্পাদক ডা. সাউদ আল হোসেন দ্বীপ, ডা. মারজান আহমেদ, এনেস্থিসিয়া বিশেষজ্ঞ ডা. রায়হান আহমেদ, ডা. রিফাত, ডা. বজলুর রহমান রেহান, ডা. অভ্র কুমার দাশ, ডা. আশফাক আহমেদ, ডা. নাফি, ডা. অর্নব সহ অন্যান্যরা।

সভায় মিডলেভেল চিকিৎসকের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন মিড লেভেল ডাক্তারদের সংগঠক, সিলেট জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ডা. আব্দুর রাউফ ও ডা. জিয়াউল হক রাহেল, ডা. গাজী সাবিরুল্লাহ, ডা. সায়েম, ডা. রাব্বি, ডা. জোনায়েদ, ডা. তুহিন প্রমুখ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সৌরভ, ইমন, সাদি, দিনার, সাইফ, মেহেদি, তুরাব, সিয়াম, সাইফ, শায়েক, ফাহিম, শাহরিয়ার, ফাহিম, রাশেদ, কাভি, শাহরিয়ার, সাদ, শ্রাবণ, আশরাফুল, জাহিদ, বিশাল, সম্রাট,ইজাজ, রুহান প্রমুখ।

পরে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়।
এসময় কর্মসূচি পরিদর্শন করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ও ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী। তিনি গণতান্ত্রিক উত্তোরণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন এবং দেশের সার্বিক উন্নতির জন্য যত দ্রুত সম্ভব একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের উপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, রক্ত সংগ্রহ করে জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেলের ‘সন্ধানী’তে দান করা হয়।

Facebook Comments Box

Posted ১১:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com