সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জবি দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের অগ্রগতি তদারকি কমিটির সরেজমিন পরিদর্শন

জবি প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   181 বার পঠিত

জবি দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের অগ্রগতি তদারকি কমিটির সরেজমিন পরিদর্শন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন প্রকল্পের কাজের অগ্রগতি ও গুণগত মান নিশ্চিত করতে গঠিত তদারকি কমিটি আজ বৃহস্পতিবার (২৯ মে) প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

কমিটির সদস্যরা নির্মাণকাজের বর্তমান অবস্থা, গঠনশৈলী, নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়গুলো খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে আলোচনা করেন।

এই তদারকি কমিটির মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ সঠিক সময়ে ও নির্ধারিত মানদণ্ড অনুযাযী সম্পন্ন করা। কমিটির সদস্যরা প্রকল্পের বিভিন্ন পর্যায়ের অগ্রগতি যাচাই করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কমিটি প্রাথমিক পর্যবেক্ষণ উপাচার্য মহোদয়-কে অবহিত করেন।

পরিদর্শনকালে জবি শিক্ষক সমিতির সভাপতি ও সংশ্লিষ্ট কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, পিআরআইপি পরিচালক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম এবং জবি দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর পিওসহ কর্মকর্তাবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com