সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

“প্রজেক্ট লাইফলাইন গাজা” : মানবতার পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি   |   বুধবার, ২৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   126 বার পঠিত

“প্রজেক্ট লাইফলাইন গাজা” : মানবতার পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু করেছেন একটি অনন্য উদ্যোগ—“প্রজেক্ট লাইফলাইন গাজা” (#Project_Lifeline 🌱 Gaza) । ক্ষুধা, তৃষ্ণা ও নিরাপত্তাহীনতায় দিন কাটানো হাজারো পরিবারের পাশে দাঁড়ানোর প্রয়াসে তাঁরা সংগঠিতভাবে কাজ করছেন এই প্রকল্পের মাধ্যমে।

প্রকল্পটির মাধ্যমে শিক্ষার্থীরা গাজার উত্তরাঞ্চলের ১০০টি বিপন্ন পরিবারের জন্য খাদ্য সহায়তা দিতে চান। প্রতি পরিবারের জন্য নির্ধারিত অর্থ সহায়তা ১০০ ডলার করে, যার ফলে মোট সংগ্রহের লক্ষ্য ১০,০০০ ডলার।

আজ ২৭মে, ২০২৫ পর্যন্ত তাদের মোট সংগ্রহ : ১ লক্ষ, ৬৯ হাজার, ৩৮২ টাকা। এই অর্থ সরাসরি পৌঁছে দেওয়া হবে গাজার নর্থ স্ট্রিপে অবস্থানরত সাংবাদিক আহমেদ আল আইশ–এর মাধ্যমে। তিনি ও তাঁর স্থানীয় টিম ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করছেন। আহমেদের নির্ভরযোগ্যতা বিভিন্ন মাধ্যমে যাচাই করে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রকল্পটির প্রাথমিক সূচনা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি। তবে খুব অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন, ক্লাব এবং সাধারণ শিক্ষার্থীদের সম্মিলিত সমর্থনে এটি পরিণত হয়েছে এক সর্বজনীন ছাত্রচেতনার প্রতীক। রাজনৈতিক বা মতাদর্শিক সীমারেখা পেরিয়ে একত্র হয়েছেন সকলে—মানবতার পক্ষে দাঁড়াতে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, এই উদ্যোগে শিক্ষার্থীরা কোলাবোরেশন করছেন একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মের সঙ্গে—warnewsbysakib, যার নেতৃত্বে আছেন সাকিবুল হাসান। ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠা এই প্রতিষ্ঠানটি অনেকদিন ধরে গাজায় অর্থ সহায়তা পাঠাচ্ছে এবং সবশেষ ১৯শে মে তারিখে একটি ফান্ড তারা সফলভাবে গাজায় পাঠাতে সক্ষম হয়েছে যা এ প্রকল্পের আন্তর্জাতিক সংযোগ ও কার্যকারিতা আরও সুদৃঢ় করেছে।

স্বচ্ছতার স্বার্থে শিক্ষার্থীরা প্রতিটি ডোনেশনের হিসাব সংরক্ষণের জন্য একটি উন্মুক্ত স্প্রেডশিট তৈরি করেছেন। পাশাপাশি তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন—যদি কোনো কারণে প্রধান যোগাযোগ ব্যক্তি আহমেদ আল আইশের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় এবং বিকল্প কোনো বিশ্বস্ত পথ খুঁজে বের করা সম্ভব না হয়, তবে সব ডোনারকে তাদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।

সবশেষে জবি থেকে এই উদ্যোগ গ্রহণকরী শিক্ষার্থীরা কৃতজ্ঞতা জানিয়েছেন সকল অংশগ্রহণকারীর প্রতি। তাদের মতে, “সুখ-স্বাচ্ছন্দ, ভোগ-বিলাসের পৃথিবীর বিপরীতে গাজার অগ্নিদগ্ধ আর ক্ষুধার যন্ত্রণায় তীলে তীলে মৃত্যুকোলে ঢোলে পড়া মানুষগুলোর পৃথিবী অনুভব করাটাও অনেকটা অসম্ভব। কিন্তু গাজা মানবতার দায়। এ দায় আমরা এড়াতে পারিনা। আপনার স্বাচ্ছন্দের অল্প একটু অংশ ওদের সীমাহীন দু্র্ভোগ নিরসনের কারণ হয়ে উঠুক।”

এই উদ্যোগ কেবল একটি অর্থ সংগ্রহের প্রচেষ্টা নয়; এটি একটি বার্তা, গাজার প্রতি — “তোমরা একা নও, আমরা তোমাদের পাশে আছি।” একটি দায়বদ্ধতা—মানবতার প্রতি, বিবেকের প্রতি।

ডোনেশন পাঠানোর উপায়:
বিকাশ: 01630323938 (সিফাত, English-17)
নগদ: 01580929450 (শ্রাবণ -IML-17)
রকেট: 017938771039 (Sifat)
ব্যাংক:
Account Name: Ammar Bin Asad
A/C No: 20506060200130711
Islami Bank Bangladesh Limited,
North Shahjahanpur Sub-Branch

বিশেষ দ্রষ্টব্য: রেফারেন্সে ডোনারের নাম লিখে দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ:
01776366288 (নওশীন, BMB-13)
01603261930 (জুনায়েদ, IER-17)
01580929450 (শ্রাবণ, IML-17)
01683477796 (আম্মার, ANP-15)
01522105132 (ইব্রাহিম, BMB-15)
01560060509 (তানজিলা, Engish-15)

Facebook Comments Box

Posted ১০:১১ অপরাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com