রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জবি ছাত্রশিবিরের বদর দিবসের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

জবি প্রতিনিধি   |   সোমবার, ১৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   161 বার পঠিত

জবি ছাত্রশিবিরের বদর দিবসের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার বিজ্ঞান অনুষদ কর্তৃক বদর দিবস উপলক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (১৭ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাখা শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ম্যাগাজিন ও পাঠাগার সম্পাদক সজিবুর রহমান উপস্থিত ছিলেন।

বিজ্ঞান অনুষদ সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী আরিফের সঞ্চালনায় পরিচালিত এই অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অনুষদের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম।

কুইজ প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে মোট ১৫জন শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস্ট এবং বই প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ১০:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com