মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জবি কেন্দ্রে রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

জবি প্রতিনিধি   |   শনিবার, ১৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   169 বার পঠিত

জবি কেন্দ্রে রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার (১৯ এপ্রিল) ২০২৫ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ‘এ’ ইউনিটের অন্তর্গত কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এর ভর্তি পরীক্ষা দুপুর ২:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত এক শিফটে অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, পিএইচডি বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। তিনি পরীক্ষার সার্বিক অবস্থা পর্যালোচনা করেন এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য মহোদয় সন্তোষ প্রকাশ করেন এবং শৃঙ্খলা ও সুচারু পরিবেশ বজায় রাখায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন—বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. সানজিদা ফারহানা, আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হান্নান, দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, আরবি বিভাগের অধ্যাপক ড. মো. আবু বকর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আবু লায়েক, ছাত্র হলের প্রভোস্ট মুহাম্মদ আসাদুজ্জামান সাদী এবং পিআরআইপি দপ্তরের পরিচালকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ১০,০০০ (দশ হাজার) পরীক্ষার্থীর জন্য আসন বিন্যাস করা হয়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Facebook Comments Box

Posted ১০:৪০ অপরাহ্ণ | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com