



জবি প্রতিনিধি | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 194 বার পঠিত

উপাচার্য কনফারেন্স রুমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতি , জকসু নির্বচন, অস্থায়ী আবাসন, আবাসন ভাতা, জুলাই আন্দোলনের বিরোধীকারীদের বিচারসংক্রান্ত বিষয়,ফুড কোর্ট এবং অডিটোরিয়াম সংস্করণ নিয়ে শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা সভা করে।
বুধবার (১৬ এপ্রিল) আলোচনা সভায় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম পিএইচডি,ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন, সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
উপাচার্য রেজাউল করিম পিএইচডি বলেন, দ্বিতীয় ক্যাম্পাস এবং অস্থায়ী হলের বিষয়ে আগামী সপ্তাহে অথবা তার পরের সপ্তাহে আরডিপি অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সেনাবাহিনীর মধ্যে একটি যৌথ মিটিংয়ের মাধ্যমে সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে।২০২৬ সালের মধ্যে শিক্ষার্থীদের জন্য নতুন ক্যাম্পাসে দুটি ফলের কাজ সম্পন্ন করা হবে। এতে শিক্ষার্থীরা পড়ালেখার জন্য সুন্দর স্বাভাবিক পরিবেশ ফিরে পাবে।
এছাড়াও তিনি আবাসন ভাতার বিষয়ে শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেন, পূর্বের রিভাইসড বাজেটে প্রস্তাব পাঠিয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত বা অনুমোদন আসেনি। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ও ভাতার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

Posted ১০:৩৫ অপরাহ্ণ | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


