



জবি প্রতিনিধি | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 131 বার পঠিত

নতুন বছরকে স্বাগত জানাতে বৈশাখের প্রথম সকালে অনুষ্ঠিত হয় নববর্ষ শোভাযাত্রা-১৪৩২ । শোভাযাত্রাটিসোমবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বর এলাকা থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
বর্ণিল আয়োজনের মধ্যে ছিল নববর্ষ শোভাযাত্রা-১৪৩২, বৈশাখি মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Posted ৭:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed


