শিরোনাম >>
শিরোনাম >>

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবারের মানববন্ধন

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   295 বার পঠিত

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবারের মানববন্ধন

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবার মানববন্ধন করেছে। সোমবার (৭ এপ্রিল) ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একত্রিত হয়ে ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। গাজায় চলমান সহিংসতা ও মানবিক সংকটের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানায় তারা।

এ সময় অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড বহন করেন এবং গাজায় চলমান সহিংসতা, দমন-নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে হামলা বন্ধ এবং ফিলিস্তিনের উপর দখলদারিত্বের অবসানের দাবি জানান। উপস্থিত সকলে ফিলিস্তিনের নাগরিকদের উদ্দেশ্যে সহমর্মিতা এবং যুদ্ধবিরতীর জন্য প্রার্থনা করেন।

সারা বিশ্বব্যাপি সংহতির এই বার্তার অংশ হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটি সোমবারের সব একাডেমিক কার্যক্রম স্থগিত রাখে। এই প্রতীকী বিরতি যুদ্ধাহত ফিলিস্তিনি নাগরিকদের প্রতি নিপীড়নের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদের একটি শক্তিশালী প্রকাশ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রশংসা করে, যারা এই শান্তিপূর্ণ কর্মসূচি আয়োজন এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।
ইস্টার্ন ইউনিভার্সিটি সব মানুষের জন্য মানবাধিকার, শান্তি ও ন্যায়বিচারে বিশ্বাসী।

Posted ১০:২৯ পিএম | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com