শিরোনাম >>
শিরোনাম >>

দিতি কন্যার পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   381 বার পঠিত

দিতি কন্যার পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

চিত্রনায়ক সোহেল ও চিত্রনায়িকা দিতি কন্যা লামিয়া নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়িতে অতর্কিত হামলার শিকার হন তিনি। হামলায় তার পা ভেঙে গেছে।

জানা গেছে, বাড়িতে অবস্থানের সময়ে হঠাৎ প্রায় ৪০ জন তাকে আক্রমণ করে।

লামিয়া বলেন, ‘অনেকদিন ধরেই আমাদের জমি দখলের চেষ্টা চলছিল। কিন্তু সেটা যে এরকম ভয়াবহ পর্যায়ে যাবে তা কখনোই ভাবিনি। হামলায় আমার পা ভেঙে গেছে, কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে ঢাকায় এসেছি।’

এদিকে লামিয়া তার ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে লিখেছেন, ‘আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই?’

তবে কারা কিংবা কীভাবে এই হামলা করেছে তা বিস্তারিত জানা যায়নি।

Posted ৯:২৩ পিএম | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com