শিরোনাম >>
শিরোনাম >>

হাজির হতে যাচ্ছেন বলিউডের তিন সুন্দরী নায়িকা

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   485 বার পঠিত

হাজির হতে যাচ্ছেন বলিউডের তিন সুন্দরী নায়িকা

প্রথমবার একসঙ্গে হাজির হতে যাচ্ছেন বলিউডের তিন সুন্দরী নায়িকা। তাও বিমানসেবিকা হিসেবে। বলছি টাবু, কারিনা কাপুর এবং কৃতি শ্যানন অভিনীত ‘ক্রু’সিনেমার কথা। সম্প্রতি মুক্তি পেয়েছে এর ট্রেইলার।

টিজার মুক্তির পর থেকেই ট্রেইলারের জন্য অপেক্ষায় ছিলো দর্শক। অবশেষে, শনিবার (১৬ মার্চ) মুক্তি পেল ক্রু সিনেমার ট্রেলার। কমেডি ধাঁচের সিনেমাটির ট্রেলারেই নজর কাড়লেন জনপ্রিয় এই তিন অভিনেত্রী। যেন একেবারে অজানা রূপে তারা ধরা দিয়েছেন। একই সঙ্গে তাঁদের বন্ধুত্ব এবং রসায়নও নজর কেড়েছে সবার। তবে এ সিনেমায় যে শুধু কমেডি রয়েছে তা নয়, রয়েছে ক্রাইম থ্রিলারের কিছু আমেজ।

আগামী ২৯ মার্চ মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন। এটি প্রযোজনা করেছেন অনিল কাপুর, একতা কাপুর, রিয়া কাপুর এবং শোভা কাপুর। এই ছবিতে গুরত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে করিনা কাপুর, কৃতি শ্যানন, টাবু, দিলজিৎ দোসাঁঝ, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখকে। একটি বিশেষ চরিত্রে ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মাকেও দেখা যাবে বলে জানা গেছে।

Posted ৪:৪৬ পিএম | রবিবার, ১৭ মার্চ ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com