শিরোনাম >>
শিরোনাম >>

বিয়ে করলেন মডেল পল্লব

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   442 বার পঠিত

বিয়ে করলেন মডেল পল্লব

নব্বই দশকের আলোচিত মডেল ও অভিনেতা পল্লব বিয়ে করলেন। পাত্রী ওয়াহিদা রাহী। পেশায় তিনি এক ব্যবসায়ী। পল্লব বললেন, ‘ছেলের বউকে পেয়ে মা এখন খুব খুশি। মায়ের খুশিতেও আমিও খুশি।’

গত বছরের ১৩ জুলাই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুই পরিবারের সম্মতিতে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সেরেছেন বলে জানালেন পল্লব। ১১ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ে করলেন পল্লব-রাহী।

বিয়ে নিয়ে পল্লব জানালেন, ফেব্রুয়ারি ও মার্চে একটি আনুষ্ঠানের মাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ্যে আনতে চেয়েছিলাম। সবাই আমাদের প্রার্থণায় রাখবেন।

নব্বই দশকে বিজ্ঞাপন দিয়ে শোবিজে যাত্রা পল্লবের। একে একে শতাধিক বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। তার বিপরীতে মডেল হয়েছেন অপি করিম, তারিন, রিয়া, সুইটি, মৌ, তানিয়াসহ অসংখ্য বড় তারকা।

তার অভিনয়ে অভিষেক ঘটে ১৯৯৫ সালে। আরেফিন বাদলের ‘প্রাচীর পেরিয়ে’ নাটকে অতিথি শিল্পী ছিলেন তিনি ও তানিয়া আহমেদ। এক যুগে কয়েক শ নাটকে অভিনয় করা হয়েছে তার। চলচ্চিত্রেও অভিষেক হয় পল্লবের। শাহীন সুমন পরিচালিত ‌‌‘বিয়ে বাড়ি’ নামের সেই চলচ্চিত্রে পল্লব ছাড়াও ছিলেন শাকিব খান ও রোমানা।

Posted ১২:২৪ এএম | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com