বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডক্টর আবেদ চৌধুরীর পঞ্চব্রিহি ধান দেশের খাদ্যশস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া   |   বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   497 বার পঠিত

ডক্টর আবেদ চৌধুরীর পঞ্চব্রিহি ধান দেশের খাদ্যশস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

দেশের খাদ্যশস্য উৎপাদনে কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, দেশের চাষযোগ্য ভূমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। এ সমস্যা সমাধানে পঞ্চব্রিহি ধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের খাদ্য সংকট মোকাবেলায় অনাবাদি জমিতে চাষযোগ্য করতে হবে।

গত ২৬ জানুয়ারী বেলা ৩টায় কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে কানিহাটি গ্রামের কৃতি সন্তান পঞ্চব্রিহি ধানের আবিষ্কারক জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী এ কথা বলেন। যুক্তরাজ্যে শখের বাগানের অন্যতম উদ্যেক্তা বিশিষ্ট জনপ্রিয় শেফ পঞ্চব্রিহি ধানের সফল উৎপাদনকারী মো. আজম খান এ ধানের মাঠ পর্যায়ে চাষ পদ্ধতি পরিদর্শন শেষে মত বিনিময়কালে ডক্টর আবেদ চৌধুরী আরো বলেন পঞ্চব্রিহি ধানের যুক্তরাজ্যে সফল উৎপাদনকারী আজম খানের মাধ্যমে ব্রিটেন সরকার এ ব্যপারে আগ্রহ প্রকাশ করবে।

এ ধান আগামী ৩ বছরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে যাবে। এ ধান একবার রোপন করলে পাঁচটি ফসল পাওয়া যায় বোরো, আউশ, আমন এতে কৃষকদের উৎপাদন খরচ কম হবে। আমি আমার গ্রাম কানিহাটি থেকে শুরু করেছি। কৃষকরাই আমাদের প্রাণ শক্তি। কৃষিকাজে শিক্ষিত জনগোষ্ঠিকে এগিয়ে আসার আহবান জানান। শখের বাগানের উদ্যোক্তা ধানের অন্যতম সফল উৎপাদনকারী মো. আজম খান বলেন ডক্তর আবেদ স্যারের মাঠ পর্যায়ে পঞ্চব্রিহি ধানের চাষের অবস্থান দেখে আমি উৎফলিত। আমি দেশে আমার এলাকায় এ ধান চাষের জন্য কৃষকদের উৎসাহিত করব।

এ সময় অন্যদের মধ্যে অংশগ্রহন করেন বৈজ্ঞানিক কর্মকর্তা তাহমিদ আহমদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. পিনু চৌধুরী, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী জেসির আরাফাত, এখলাছুর রহমান তালুকদার নিক্সন প্রমুখ।

Facebook Comments Box

Posted ৮:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com