শনিবার ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বনাথে খাজাঞ্চি ক্রিকেট ফেডারেশন কাপ ‘২৫ এর ৩য় আসরের উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধি   |   রবিবার, ১২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   205 বার পঠিত

বিশ্বনাথে খাজাঞ্চি ক্রিকেট ফেডারেশন কাপ ‘২৫ এর ৩য় আসরের উদ্বোধন

বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন ফেডারেশন কাপ ২০২৫-এর টপি উন্মোচনের মধ্যদিয়ে ৩য় আসরের উদ্বোধন হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজাগঞ্জ বাজারে ফেডারেশনের সভাপতি ফারহান আহমদের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, খাজাঞ্চি ফেডারেশনের সাবেক সভাপতি রায়হান আহমদ।

খাজাঞ্চি ফেডারেশনের সাধারণ সম্পাদক হেলাল আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট ইউকের সহসভাপতি আলহাজ্ব মিছবাহ উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, খাজাঞ্চি ফেডারেশনের সদস্য জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের সম্মানিত ট্রাষ্টি ফারুক আহমেদ, রাজাগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এটিএম নুর উদ্দিন, লজ্জাতুন্নেছা হাইস্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল বসর মোহাম্মদ ফারুক, যুক্তরাজ্য প্রবাসী দুলাল আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান।

এসময় ফেডারেশন কাপের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ অংশগ্রহণকারী দলের টিম প্রধানগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ জানুয়ারি) খাজাঞ্চি ইউনিয়ন ফেডারেশন কাপ ২০২৫ মাঠে গড়ানোর কথা রয়েছে। এতে স্হানীয় ১২টি টিম অংশ গ্রহণ করবে।

Facebook Comments Box

Posted ৯:৪৮ অপরাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com