শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিগঞ্জের জয়কলস নোয়াগাঁও খাদিজাতুল কুবরা (রা:) মহিলা মাদ্রাসার এনামী জলসা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ২৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   188 বার পঠিত

শান্তিগঞ্জের জয়কলস নোয়াগাঁও খাদিজাতুল কুবরা (রা:) মহিলা মাদ্রাসার এনামী জলসা অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস নোয়াগাঁও খাদিজাতুল কুবরা (রা:) মহিলা মাদ্রাসার উদ্যোগে এনামী জলসা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকাল ২টায় মাওলানা শাখাওয়াত হোসাইন ময়নার সভাপতিত্বে, অত্র মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা নুরুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে নসীহত পেশ করেন আমেরিকা প্রবাসী মাওলানা মো. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসাবে নসীহত পেশ করেন সুনামগঞ্জ জামিয়া ইসলামীয়া হরমুজিয়া দারুল হাদিস তেঘরিয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা বদরুল আলম, হাফিজ মাওলানা আব্দুল গাফফার, মাওলানা আখলাকুল আম্বিয়া, অত্র মাদ্রাসার উপদেষ্টা মুহতামীম মাওলানা জুবায়ের আহমদ, মুহতামীম মাওলানা নেছার আহমদ, সহকারী শিক্ষক মাওলানা জমির হোসাইন, মাওলানা সাদিকুর রহামান প্রমূখ। অনুষ্ঠান শেষে ছাত্র/ ছাত্রীদের মাঝে পুরুষ্কার প্রদান করেন অতিথি বৃন্দ।

Posted ১০:১০ পিএম | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com