শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে সেলিম হত্যা মামলার দুই আসামিসহ গ্রেফতার ৩

গোয়াইনঘাট প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   138 বার পঠিত

গোয়াইনঘাটে সেলিম হত্যা মামলার দুই আসামিসহ গ্রেফতার ৩

ছবি : সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ব্যবসায়ী সেলিম উদ্দিন হত্যা মামলার দুই আসামী কে গ্রেফতার করেছে র‌্যাব।

হত্যা মামালায় গ্রেফতার কৃত দুই আসামী জালাল উদ্দিন (৬০) ও সুলেমান (৫০) উভয় উপজেলার সদর ইউনিয়নের হুয়াউরা গ্রামের বাসিন্দা। এছাড়াও ইউনুস আলী নামে একজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে সেলিম হত্যা মামলার দুই আসামীসহ পরোয়ানাভুক্ত এক জনকে গ্রেফতারের বিষয়টি কালবেলা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সুজন মিয়া।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরদিন (৫ নভেম্বর) সন্ধ্যায় সেলিম উদ্দিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ঘটনায় গত ৮ নভেম্বর ২০ জনের নাম ও অজ্ঞাত আরও ১০-১২ জনের নাম উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করা হয়।পরে ১০ নভেম্বর গোয়াইনঘাট থানায় মামলা রুজু করা হয়।

গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর( তদন্ত) সুজন মিয়া বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত সেলিম হত্যা মামলার ৩ ও ৪ নং আসামিকে  বুধবার সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির ব্যবহার করে সিলেটের হবিগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।এ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে এবং খুব শীঘ্রই পলাতক আসামিদের গ্রেপ্তার করা হবে। বৃহস্পতিবার হত্যা মামলার দুই আসামিসহ অন্য মামলার এক পরোয়ানাভুক্ত আসামিকে বিজ্ঞ আদালতের মধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Posted ১০:০৩ পিএম | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com