সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে ৫০ ড্রাম ট্রাক পে- লুডারসহ বালু পাথর জব্দ

গোয়াইনঘাট প্রতিনিধি   |   মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   138 বার পঠিত

গোয়াইনঘাটে ৫০ ড্রাম ট্রাক পে- লুডারসহ বালু পাথর জব্দ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ইসিভূক্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০০ নৌকা, ৫০ টি ড্রাম ট্রাক, পে – লুডার, বালুও পাথর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর)সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করে নৌকা, ড্রাম ট্রাক, পে লুডার, বালু ও পাথর জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ তৌহিদুল ইসলাম।

অভিযানে ৫০০ (পাঁচ শতাধিক) বারকি নৌকা, ১০ লাখ ঘনফুট বালু, ৫০ টি (ড্রাম ট্রাক পে লুডার) ও বিশ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

ইউএনও মোঃ তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, জাফলংয়ে বালু পাথর উওোলন প্রতিরোধে বিজিবি, পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের মিলে টাক্সফোর্স অভিযান পরিচালিত হয়। এসময় ইসিএভূক্ত জাফলং জিরো পয়েন্ট থেকে বল্লাঘাট, লাখের পাড়,জুমপাড়,কান্দু বস্তি,নয়াবস্তি, নদী ও নদীর তীরবর্তী ইসিএভূক্ত এলাকায় অভিযান শেষে জাফলংয়ের বল্লাঘাট তীরবর্তী ক্রাশার মিল পরিদর্শন করা হয়।এসময় মিল গুলোতো ভারত থেকে আমদানি করা এলসি পাথরের পাশাপাশি দেশী পাথরের অস্তিত্ব পাওয়া গেছে। সার্বিক বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় মামলা দায়ের করা হবে।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ সাইদুল ইসলাম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার তোফায়েল আহমেদ, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মামুন,সংগ্রাম বিওপি কমান্ডার নায়েব সুবেদার আলী ও তামাবিল বিওপির নায়েব সুবেদার আরিফ।

এ বিষয়ে ইউএনও মোঃ তৌহিদুল ইসলাম বলেন,অভিযান কালে পরিবহন শ্রমিক, মালিক ও শ্রমিক নেতারা জব্দ করা মালামাল ছাড়িয়ে নেওয়ার জন্য বিপুল সংখ্যক জনবল নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। এসময়, পরিবহন গুলো থেকে বালু আনলোড করে পরিবহন শ্রমিক নেতা মোঃ ইয়াসিনের নিকট থেকে মুচলেকা আদায় করা হয়।পরিবহন শ্রমিক মালিকেরা ইসিএভূক্ত এলাকাসহ গোয়াইনঘাটে বালু পাথর অবৈধভাবে উওোলনে যুক্ত থাকবে না মর্মে উপস্থিত টাক্সফোর্স টিমের ম্যাজিস্ট্রেটের নিকট অঙ্গীকার করেন।

এদিকে জব্দ করা মালামালের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারির জন্য পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছেও বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ১০:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com