



শান্তিগঞ্জ প্রতিনিধি | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 199 বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের কৃতি সন্তান শান্তিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিষ্ট্রার সমিতির সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজের পিতা মৃত মো: মাহমুদ আলীর ২৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) জোহরের নামাজের পর উজানীগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উজানীগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা রশিদ আহমদ, উজানীগাঁও রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা সামসুদ্দীন আহমদ, মোয়াজ্জিন মৌলভী শফিক আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা এনামুল হক, উজানীগাঁও জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী শফিকুল ইসলাম শফিক, বিশিষ্ট মুরুব্বী আব্দুল ওদুদ, মনফর আলী, ইমান আলী, হারুন মিয়া, মনসুর আলম,আলতা মিয়া, নুর ইসলাম, আমিরুল ইসলাম, খায়রুল ইসলাম, কাজী মাহমুদুল মমতাজ হাসান, জহির উদ্দীন, শাহীন মিয়া সহ এলাকার মুসল্লীয়ানে কেরাম প্রমূখ। মিলাদ মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন উজানীগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা রশিদ আহমদ।

Posted ১০:২১ পিএম | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


