সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, এক বন্ধুকে বিদায় জানিয়ে-তিন বন্ধুর চিরবিদায়

গাজীপুর প্রতিনিধি   |   রবিবার, ১০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   189 বার পঠিত

গাজীপুরে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, এক বন্ধুকে বিদায় জানিয়ে-তিন বন্ধুর চিরবিদায়

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সূত্রাপুর এলাকায় বাস-প্রাইভেট কারের সংঘর্ষে নিহত হয়েছেন তিন বন্ধু। এক বন্ধুকে বিদেশে যাওয়ার জন্য বিমানবন্দরে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার সূত্রাপুর শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতরা হলেন, টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার দেবলচালা গ্রামের সবুর মিয়ার ছেলে নাছির উদ্দিন (২৩), একই উপজেলার আন্দি পূর্ব পাড়া গ্রামের সেকান্দার আলীর ছেলে জুয়েল(৩২) এবং মধুপুর উপজেলার মো. সৈয়দের ছেলে মুসলিম উদ্দিন (৩০)। এছাড়া, প্রাইভেটকার চালক আজিজুল আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, টাঙ্গাইলের মধুপুর থেকে এক বন্ধুকে বিদেশে যাওয়ার সময় বিদায় জানাতে তাঁর সঙ্গে আরও ৩ বন্ধু একটি প্রাইভেটকারে করে আসেন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বন্ধুকে বিদায় জানিয়ে একই প্রাইভেটকারে চেপে অপর তিন বন্ধু বাড়ি ফিরছিলেন। শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের এলাকার সূত্রাপুর শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় ইউটার্ন নিয়ে শিলাবৃষ্টি পাম্পে প্রবেশের সময় ঢাকাগামী আল বারাকা পরিবহন নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। নাসির ঘটনাস্থলেই মারা যান। পরে মোসলেম উদ্দিন কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ও জুয়েল টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় কারের চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সকালে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। বাসটির চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ৮:৩৩ অপরাহ্ণ | রবিবার, ১০ নভেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com